নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি গার্মেন্টসের শ্রমিকরা।
শ্রমিকদের বিক্ষোভ
নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) সোনিক বাংলাদেশ লিমিটেড কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
গাজীপুরের শ্রীপুরে বন্ধ হওয়া একটি কারখানা খুলে দেয়ার দাবিতে দুই দফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
গাজীপুরে বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গাজীপুরের শ্রীপুরে এগ্রিমেন্ট (চুক্তি) অনুযায়ী বেতন বাড়ানোর দাবিসহ ১০ দফা দাবিতে আরএকে সিরামিক নামের কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এসময় তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।
এসএম হুমায়ুন কবির কর্তৃক ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের বিষয়ে মিথ্যা ও ভুয়া সংবাদ প্রচারের বিরুদ্ধে চন্ডিছড়া চা বাগানে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দেশের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) কুষ্টিয়ায় অবস্থিত চেচুয়া লীফ রিজিওনের শ্রমিকরা কর্মবিরতি দিয়ে বেতন কাঠামোর দাবি করে।
ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুর সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানা শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে আড়াই ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেন তারা।
গাজীপুরে বেক্সিমকো শিল্প পার্কের বন্ধ ঘোষণা করা ১৬টি কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় মহানগরীর সারাবো-চক্রবর্তী এলাকায় সড়কে বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।